ভোলা মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?

খেলা ডেস্ক
1837

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:০২:৩৫ এএম
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত? ফাইল-ফটো

অবশেষে ফাইনালের মধ্য দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের পর্দা নামতে যাচ্ছে। সন্ধ্যায় চ্যাম্পিয়ন হওয়ায় লড়াইয়ে নামছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স ও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শেষ মহারণের আগে দেখে নেওয়া যাক এবারের বিপিএল চ্যাম্পিয়নরা কতো টাকা পাবে। কতো পাচ্ছে রানার্সআপ।

বিসিবির ঘোষণা মতে চলতি আসরের বিপিএল চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি টাকা। আর রানার্সআপ দলের হাতে উঠবে ১ কোটি টাকার চেক।

অন্যদিকে ফাইনালের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৫ লাখ টাকা। আর টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পাবেন ১০ লাখ টাকা। সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি দুজনেই পাবেন ৫ লাখ করে টাকা। আর সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।

বিপিএলের নবম আসর শুরু হয়েছিল ৬ জানুয়ারি। বিপিএলে এর আগে তিনবার ফাইনালে উঠে তিনবারই শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফাইনালে এই প্রথম খেলছে সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ