ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
55

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:০২:১২ পিএম
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

লালসূর্য প্রতিবেদক : ভোলায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) অর্থবছরের আওতায় ভোলা সরকারি স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। বৃহস্পতিবার ভোলা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভোলা সরকারি স্কুল মাঠে অত্যন্ত আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোলা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ৪০জন স্কুল ছাত্রদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুইমিংপুল কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অঃদাঃ) মোঃ আজাহারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম।

মাসব্যাপী এ প্রশিক্ষণটি গত ১৩-০১-২০২৬ তারিখে শুরু হয়ে ০৫-০২-২০২৬খ্রি. তারিখ পর্যন্ত চলমান থেকে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে সমাপ্ত হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগিদের মাঝে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়। ভবিষ্যতে এরকম প্রতিযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরী করা হবে বলে জেলা ক্রীড়া অফিসার সকল খেলোয়াড়কে আশ্বাস দেন।

এসময় বক্তারা বলেন, সুস্থ্য, সুন্দর ও মানসিকতা বিকাশে, খেলাধুলার কোন বিকল্প নাই, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ