আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ
ডেস্ক রিপোর্ট
583
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ | ১০:০১:৪৬ এএম
ফাইল-ফটো
ব্যাট-বল হাতে ২০২২ সালে দারুণ সময় কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিলেন তিনি। গেল বছর বল হাতে ২৪ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩৩০ রান করেছেন মিরাজ।
গত বছর ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ২৯ রান দিয়ে ৪ উইকেট। ৬৬ গড়ে ৩৩০ রানও করেছেন তিনি, যেখানে ছিল সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।
মিরাজ ছাড়া ঘোষিত এই ওয়ানডে একাদশে বাংলাদেশের আর কেউই জায়গা পাননি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুইজন করে। আর পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।
বর্ষসেরা ওয়ানডে দলঃ
বাবর আজম (অধিনায়ক), ট্রেভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
