ভোলা রবিবার
১৯ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

 যে কারনে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় লেভানদোভস্কি

খেলা ডেস্ক
540

প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:০৮ এএম
 যে কারনে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় লেভানদোভস্কি ফাইল-ফটো

বার্সেলোনার তারকা ফুটবলার লেভানদোভস্কির নিষেধাজ্ঞা বহাল রেখেছে স্পেনের অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অব স্পোর্ট। এ কারণে লা লিগায় বার্সেলোনার পরের তিন ম্যাচ খেলতে পারবেন না এই ফরোয়ার্ড।

লা লিগায় ওসাসুনার বিপক্ষে গত ৮ নভেম্বর প্রথমার্ধে দুইবার হলুদ কার্ড দেখেন লেভানদোভস্কি। দ্বিতীয় কার্ড দেখার পর রেফারির উদ্দেশে আপত্তিকর অঙ্গভঙ্গি করায় সে সময় স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে।

ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে বার্সেলোনা। যদিও তা খারিজ করে দেয় কর্তৃপক্ষ। হাল না ছেড়ে লেভানদোভস্কির জন্য কাতালান ক্লাবটি আদালতের দ্বারস্থ হয়।

গত মাসে মাদ্রিদের কেন্দ্রীয় প্রশাসনিক আদালত লেভানদোভস্কির নিষেধাজ্ঞা স্থগিত রাখার সিদ্ধান্ত জানায়। আর এর ফলে লিগে এস্পানিওলের বিপক্ষে খেলতে পেরেছিলেন তিনি।

কিন্তু বুধবার (৪ জানুয়ারি) টিএডি তার নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত জানায়। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বার্সেলোনার। নিষেধাজ্ঞা অনুযায়ী লিগে নিজেদের পরবর্তী তিন ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদ, গেতাফে ও জিরোনার বিপক্ষে লেভানদোভস্কিকে পাবে না দলটি।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ