গোল উল্লাস করতে গিয়ে আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
540
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ | ০৫:১২:২৬ এএম
ফাইল-ফটো
আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে যশোরের ঝিকরগাছায় নিমার্ণাধীন সেতুর রডে বিদ্ধ হয়ে রাকিব হোসেন (২৫) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। রাকিব হোসেন ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য দুই সেতুর মাঝে পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
এসময় পা পিছলে খালে পড়ে যায় রাকিব। এতে তার পেটে লোহার রড ঢুকে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
