নিজেদের খেলার কৌশল জানালো ক্রোয়েশিয়া
খেলা ডেস্ক
550
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:৫২ এএম
ফাইল-ফটো
২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে হারায় লুকা মদ্রিচের দল ক্রোয়েশিয়া। আগামীকাল (১৪ ডিসেম্বর) বিশ্বকাপের মঞ্চে আবারো মাঠে নামছে এই দুই দল। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া।
এই ম্যাচের আগে নিজেদের খেলার কৌশল জানালেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। তিনি জানালেন, মেসিদের বিরুদ্ধে তাদের জীবনের সেরা ম্যাচ খেলবেন, জীবন দিয়ে লড়বেন।
তিনি বলেন, আর্জেন্টিনা একটি বড় দল। আমরা চেষ্টা করবো টুর্নামেন্টের সেরা খেলা খেলতে, এটি আমাদের জীবনের ম্যাচ। আমি করি এটা যথেষ্ট হবে ফাইনালে যাওয়ার জন্য।
দক্ষিণ আমেরিকার পরাশক্তি ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। সেই ম্যাচে বল যেখানে, মদ্রিচ ছিলেন সেখানেই। রিয়াল মাদ্রিদ তারকার সামনে এবার আরো বড় চ্যালেঞ্জ।
মদ্রিচ ভালো করেই জানেন, এই ম্যাচে তাদের জন্য সবচেয়ে বড় বাধা লিওনেল মেসি। গ্রুপ থেকে সেমিফাইনাল পর্যন্ত আসতে মেসির গোলের অবদান ৪৬ শতাংশ। এতেই বোঝা যায় বাকি ১০ জনের সমান খেলেছেন মেসি। মদ্রিচও কম যাননি, ৩৫ বছরের বেশি বয়সী এই মিডফিল্ডার সেমিফাইনাল পর্যন্ত ৪৮৫ মিনিট খেলে গড়েছেন রেকর্ড।
মদ্রিচ বলেন, আমি খেলার জন্য মুখিয়ে আছি। কিন্তু একজন ফুটবলারের বিরুদ্ধে নয়। অবশ্যই মেসি একজন দুর্দান্ত খেলোয়াড়। তাকে আটকে রাখাই আমাদের জন্য বড় সমস্যা। কিন্তু আমরা প্রস্তুত আমাদের সেরাটা দেওয়ার জন্য।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
