ভোলা মঙ্গলবার
২২ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

মেসি-রোনালদোর ‘দ্বৈত শাসন’ ভাঙ্গলেন ফরাসি তারকা

নিউজ ডেস্ক
551

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২ | ০৬:১০:২৪ এএম
মেসি-রোনালদোর ‘দ্বৈত শাসন’ ভাঙ্গলেন ফরাসি তারকা

এবার ফরাসি তারকা মেসির রেকর্ডেই ভাগ বসাননি, ভেঙেছেন মেসি-রোনালদোর ‘দ্বৈত শাসনও’। যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফোর্বস’-এর করা চলতি বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় মেসি-রোনালদোর আধিপত্য গুড়িয়ে নুতন রাজা হিসেবে আবির্ভূত হয়েছেন মেসির ক্লাব সতীর্থ পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।

শুক্রবার (৭ অক্টোবর) প্রকাশিত তালিকায় দুই কিংবদন্তীকে টপকে শীর্ষে উঠে এসেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। গত আট বছরের মধ্যে এই প্রথমবার মেসি-রোনালদোর বাইরে কেউ ধনী ফুটবলারের তালিকায় শীর্ষে উঠলেন।

২০১৮ সালে বার্ষিক মোট আয়ে প্রথমবারের মতো ১০ কোটি ডলার ছাড়িয়ে যান মেসি-রোনালদো। তখন দুজনই বয়সের ঘরে ত্রিশের কোটা পার করেন। সেখানে এমবাপ্পে মাত্র ২৩ বছর বয়সেই টপকে গেলেন ১০ কোটি ডলারের কোটা। ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে আনুমানিক ১২ কোটি ৮০ লাখ ডলার আয় করবেন এমবাপ্পে।

মার্কিন বিজনেস সাময়িকিটির মতে, ২০২২-২৩ মৌসুমে ১২ কোটি ডলার আয় হতে পারে ৩৫ বছর বয়সী মেসির, যা তাকে সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে বসিয়েছে। আর নভেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারলে মেসির আয় ২০ শতাংশ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

অপরদিকে পর্তুগিজ তারকা রোনালদো চলতি মৌসুমে আনুমানিক ১০ কোটি ডলার আয় করতে পারেন। যা তাকে সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় তৃতীয় স্থানে রেখেছে।

মেসি ১২০ মিলিয়ন ও রোনালদোর আয় ১০০ মিলিয়ন ডলার। তালিকার চারে এমবাপ্পের আরেক সতীর্থ নেইমার ও লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ। শীর্ষ দশের বাকিরা হলেন আর্লিং হালান্ড, রবার্ট লেভানদোভস্কি, এডেন হ্যাজার্ড, আন্দ্রেস ইনিয়েস্তা ও কেভিন ডি ব্রুইনা।

এক নজরে সর্বোচ্চ আয় করা ১০ জন ফুটবলারের তালিকাঃ

  • কিলিয়ান এমবাপ্পে ১২ কোটি ৮০ লাখ
  • লিওনেল মেসি ১২ কোটি
  • ক্রিশ্চিয়ানো রোনালদো ১০ কোটি
  • নেইমার জুনিয়র ৮ কোটি ৭০ লাখ
  • মোহাম্মদ সালাহ ৫ কোটি ৩০ লাখ
  • আর্লিং হালান্ড ৩ কোটি ৯০ লাখ
  • রবার্ট লেভানদোভস্কি ৩ কোটি ৫০ লাখ
  • এডেন হ্যাজার্ড ৩ কোটি ১০ লাখ
  • আন্দ্রেস ইনিয়েস্তা ৩ কোটি ১০ লাখ
  • কেভিন ডি ব্রুইন ২ কোটি ৯০

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ