ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
নিজস্ব প্রতিবেদক
12
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬ | ১১:১১:৪২ পিএম
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
লাল সূর্য প্রতিবেদক : ভোলায় যথাযোগ্য মর্যাদা, অকৃত্রিম উৎসাহ এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’। দিবসটি উদযাপন উপলক্ষে ভোলা জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও এক বর্ণাঢ্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
শনিবার (০৭ নভেম্বর ২০২৬) ভোলা জেলা পুলিশ লাইন্সে এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য গভীর মর্যাদার সাথে তুলে ধরেন। দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণে ঐক্য, সংহতি, শৃঙ্খলার প্রয়োজনীয়তা এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ আলোকপাত করেন তিনি। জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিষ্ঠা, সততা এবং চরম দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।”
আলোচনা সভা শেষে জেলা পুলিশের সদস্যদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে এক আনন্দঘন পরিবেশ ও আবহমান প্রীতিভোজের আয়োজন করা হয়।
কেবল পুলিশ লাইন্সেই নয়, দিবসের তাৎপর্য ছড়িয়ে দিতে একই দিনে ভোলা জেলার সকল থানা, পুলিশ ফাঁড়ি এবং তদন্তকেন্দ্রে একযোগে প্রীতিভোজের আয়োজন করা হয়। জেলার সর্বস্তরের পুলিশ সদস্যদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব এবং পার¯পরিক আস্থা আরও সুদৃঢ় করতে এই সর্বজনীন আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম; ডিআইও-১; সদর কোর্টের কোর্ট পুলিশ পরিদর্শক এবং পুলিশ লাইন্সের আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০৫ নভেম্বর ২০২৬
