ভারতের বিপক্ষে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত টাইগারদের
ডেস্ক রিপোর্ট
503
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:০৯ এএম
ফাইল-ফটো
দীর্ঘদিন পর বাংলাদেশ সফরে এসেছে ভারত জাতীয় ক্রিকেট দল। সফরের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে প্রতিবেশি দুই দেশ। যেখানে ভারতের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস।
এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। ভারতের বিপক্ষে তামিম ইকবাল না থাকায় নেতৃত্ব দেবেন তিনি। ওপেনিংয়েও থাকছেন এই বযাটার। তার সঙ্গে দেখা যাবে আরেক ওপেনার আনামুল হক বিজয়কে।
তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। দলে আছেন সাকিব আল হাসানও। মিডল অর্ডার সামলাবেন যথারীতি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের সঙ্গে আছেন আফিফ হোসেন ধ্রুব।
বোলিং বিভাগ সামলাবেন তিন পেসার হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন। স্পিনে হাত ঘোরাবেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
