ভোলা সোমবার
২১ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট
527

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২ | ১০:১২:০৮ এএম
অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ফাইল-ফটো

১৩ বছর পর চলতি বছরে ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গেল ২৮ নভেম্বর আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মুহিবুর রহমান  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত তিন বছর করোনাসহ বিভিন্ন কারণে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। এ বছর করোনা নিয়ন্ত্রণে আসায় সমাপনী পরীক্ষা না হলেও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এবারের পরীক্ষা সব শিক্ষার্থী দিতে পারবে না। বিদ্যালয়ের বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষা দিতে পারবে। প্রতিটি উপজেলা সদরে হবে এ পরীক্ষা। কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করে ৬ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেওয়া শুরু হয়। কিন্তু গত দুই বছর পিইসি পরীক্ষা হয়নি। ফলে বন্ধ হয়ে যায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি।

সরকার ঘোষণা করেছে, এ দুই পরীক্ষা আর হবে না। এতে আগের পদ্ধতিতে ফিরে গেল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চলতি বছর থেকে এ পরীক্ষা আবার শুরু হল। শিক্ষা সমাপনী চালুর আগে শিক্ষার্থীদের পৃথক বৃত্তি পরীক্ষায় বসতে হতো।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ