ভোলা মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

‘কমপ্রেশন বুট’ প্রযুক্তিতে দ্রুত সেরে উঠবে নেইমার

ডেস্ক রিপোর্ট
621

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২ | ০৮:১১:৪১ এএম
‘কমপ্রেশন বুট’ প্রযুক্তিতে দ্রুত সেরে উঠবে নেইমার ফাইল-ফটো

ব্রাজিলের পোস্টার বয় নেইমার। বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে ঘিরেই নিজেদের হেক্সা মিশনে সফল হওয়ার স্বপ্ন দেখছে সেলেসাওরা। দুঃখের বিষয় কাতার বিশ্বকাপে নেইমারকে ছাড়াই আজ (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচ জিতলেই নকআউট পর্বে চলে যাবে সেলেসাওরা। ইনজুরির কারণে নেইমার শুধু আজকের ম্যাচই নয়, ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামাও অনিশ্চিত তারকা এই ফুটবলারের।

তবে ইনজুরি থেকে সেরে উঠার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নেইমার। আর সে জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার, এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম মার্কা।

ইনজুরি থেকে সেরে উঠার জন্য নেইমার যে প্রযুক্তি ব্যবহার করছে সেটির নাম 'কমপ্রেশন বুট'। মূলত, দ্রুত পায়ের চোট সেরে ওঠার জন্য এই  প্রযুক্তি ব্যবহার করা হয়। এই বুটে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসেজ প্রক্রিয়া যার মধ্যে রয়েছে পায়ের রক্ত সঞ্চালন সক্রিয় করে এবং মাংসপেশির ফোলা ও ব্যথা কমায়। দ্বিতীয়ত, পেশির ওপর চাপ থাকার ক্লান্তি কমায়, জমে থাকা ল্যাকটিক অ্যাসিড ও নরম টিস্যুর ব্যাধি দূর করে এবং তৃতীয়ত, হাড়ের সমস্যা সারিয়ে তোলে।

এর আগে এই চোট নিয়ে ইন্সটাগ্রামে নেইমার লিখেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। আবারও একটি বিশ্বকাপে আমি চোট পেয়েছি। তবে আমি নিশ্চিত, আমি ফিরে আসার সুযোগ পাব এবং আমি আমার সেরাটা দেব আমার দেশ, আমার সতীর্থদের এবং নিজেকে সাহায্য করার জন্য।’

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ