ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

ব্রাজিল-সুইজারল্যান্ডের পরিসংখ্যান

ডেস্ক রিপোর্ট
532

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২ | ০৫:১১:২৯ এএম
ব্রাজিল-সুইজারল্যান্ডের পরিসংখ্যান ফাইল-ফটো

বিশ্বকাপে দারুণ সূচনা করেছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে হলুদ জার্সির আধিপত্য দেখেছে ফুটবলবিশ্ব। নেইমার-রিচার্লিসন-ভিনিসিয়াস-রাফিনহারা খেলেছেন দুরন্ত ফুটবল। আজ কাতারের রাজধানী দোহার ৯৭৪ নামক স্টেডিয়ামে জি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। জিতলেই নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের।

প্রথম ম্যাচে সুইজারল্যান্ড ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। নকআউট পর্বে পথে এগিয়ে যেতে খেলবে সুইসরাও। সুইজারল্যান্ড সহজ দল নয় ব্রাজিলের জন্য। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গ্রুপপর্বে দেখা হয়েছিল দুই দলের। সেবার কটিনহোর গোলে এগিয়ে থাকার পরও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। সুইসরা আটকে দিয়েছিল সিলেকাওদের। এর আগে ২০১৩ সালে এক প্রীতিম্যাচে ব্রাজিলকে হারিয়ে দেয় সুইজারল্যান্ড (১-০)। দু'দলের গত চারটা লড়াইয়ে পরিসংখ্যান সুইজারল্যান্ডেরই পক্ষে। দুই ম্যাচে জয়, একটিতে ড্র। ব্রাজিল জয় পেয়েছে এক ম্যাচে।

সবমিলিয়ে অবশ্য ব্রাজিলই এগিয়ে। সুইজারল্যান্ডের বিপক্ষে ৯ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে ব্রাজিল। হেরেছে দুটিতে। ড্র করেছে চার ম্যাচে।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ