পাকিস্তানের তরমুজ জার্সিকে ছাপিয়ে ২য় স্থানে বাংলাদেশের জার্সি
খেলা ডেস্ক
479
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ | ০৮:১০:৪১ এএম
ফাইল-ফটো
আগামীকাল (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে চার-ছক্কার টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমে হবে গ্রুপ পর্বের খেলা। তারপর ২২ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূল আকর্ষণ সুপার টুয়েলভের খেলা।
ইতোমধ্যে দলগুলো তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে। তারই প্রেক্ষিতে সেপ্টেম্বরের ৩০ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে তুলে ধরা হয় বাংলাদেশের কিছু ঐতিহ্য। যার মধ্যে রয়েছে সুন্দরবন, ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এবং জার্সির মাঝখানে রয়েল বেঙ্গল টাইগারের একটি ছবি। জার্সিটি প্রকাশ পর থেকেই প্রশংসা পেয়েছিল বেশ। তবে অভিযোগ ওঠে তার ডিজাইন নিয়ে। বলা হয়ে জার্সিটির ডিজাইন পিন্টারেস্ট ওয়েবসাইটের বেঙ্গল টাইগার নামক একটি ডিজাইন থেকে চুরি করা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। তবে সমালোচনায হলেও বাংলাদেশের জার্সিটি সত্যিই অনেক সুন্দর। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি নিয়ে মার্কিং করেছে ভারতের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকট্র্যাকার। সেখানে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের জার্সি। ক্রিকট্র্যাকারের সেই মার্কিংয়ে বাংলাদেশের জার্সি ১০ এ পেয়েছে সাড়ে আট (৮.৫) নম্বর। একই স্কোর পেয়েছেন ভারত ও নিউজিল্যান্ডের জার্সিও। ৯.৫ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা জার্সি নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার জার্সি। এছাড়া সাড়ে সাত (৭.৫) নম্বর পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের জার্সি। এদিকে সবচেয়ে কম মার্ক পেয়েছে বাবর আজমদের ‘তরমুজ’ জার্সি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে নানা আলোচনা এবং ট্রোল। পাকিস্তানের জার্সি ক্রিকট্র্যাকারের চোখে ১০ এ ৭ পাওয়ার যোগ্য।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
