নাসির-সাব্বিরের জায়গা হলো বিপিএলে
খেলা ডেস্ক
524
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২ | ০৯:১১:৩৫ এএম
ফাইল-ফটো
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ড্রাফটে দল পেয়েছেন সাব্বির রহমান ও নাসির হোসেন। ড্রাফটে নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে ঢাকা ডমিনেটরস ও সাব্বির রহমানকে দলে টেনেছে খুলনা টাইগার্স।
বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর এক অভিজাত হোটেলে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়।
ড্রাফটের প্রথম ধাপেই লিটন দাসকে দলে টানে কুমিল্লা। সিলেটে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। মোহাম্মদ মিঠুন ঢাকায়, মেহেদী হাসান রংপুর রাইডার্সে, মোহাম্মদ সাইফউদ্দিন খুলনা টাইগার্সে ডাক পেয়েছেন।
এবারের প্লেয়ার্স ড্রাফটে ৪০০ বিদেশি ক্রিকেটারের সঙ্গে ২১৭ জন দেশি ক্রিকেটার থাকবেন।
ইতোমধ্যে দেশের সাত জনপ্রিয় ক্রিকেটার সরাসরি ৭ দলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তারা হলেন, মাশরাফি বিন মর্তুজা (সিলেট স্ট্রাইকার্স), সাকিব আল হাসান (বরিশাল ফরচুন), তামিম ইকবাল (খুলনা টাইগার্স), তাসকিন আহমেদ (ঢাকা), আফিফ হোসেন ধ্রুব (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ও নুরুল হাসান সোহান (রংপুর রাইডার্স)।
এবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ধার্য্য করা হয়েছে ৮০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
