ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

বিশ্বকাপে ওবায়দুল কাদেরের পছন্দ দুই দল হলেও মির্জা ফখরুলের পছন্দ একটি দল

খেলা ডেস্ক
522

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২ | ১০:১১:০৩ এএম
বিশ্বকাপে ওবায়দুল কাদেরের পছন্দ দুই দল হলেও মির্জা ফখরুলের পছন্দ একটি দল ফাইল-ফটো

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। তাতে ‘খেলা হবে’ শব্দটি বেশ উত্তাপ ছড়াচ্ছে। অবশ্য শুরুটা করেছিলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার কথার রেশ ধরেই ‘খেলা হবে’ শব্দটি এখন ব্যবহার করছেন মির্জা ফখরুল। ইতোমধ্যে তাদের এই ‘খেলা হবে’ শব্দ চালাচালির মধ্যেই (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ।

আগামী একমাস ফুটবলে বুঁদ হয়ে থাকবে পুরোবিশ্ব। বিশ্বকাপ ফুটবলের আসর কাতারে বসলেও বরাবরের মতোই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ঘিরে মাতামাতি বিশ্বজুড়ে আর বাংলাদেশও তার বাইরে নয়। তাই রাজনীতির উত্তাপের মধ্যে রাজনীতিকরা সময় বের নিচ্ছেন ফুটবলে মেতে উঠতে।

এই ফাঁকেই খবর নিয়ে দেখা গেল, দুই প্রধান রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও মহাসচিব মুখে একে অন্যকে বাক্যে বিদ্ধ করলেও ফুটবলে একই দলের পক্ষে হাততালি দেবেন।

এদিকে সম্প্রতি দেশের একটি গণমাধ্যম জানার চেষ্টা করেছিল দেশের দুই বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দুই শীর্ষনেতা বিশ্বকাপে কোন দলের সাপোর্ট। তারা এই দুই নেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছে রাজনীতির মাঠে একে অপরকে বিভিন্ন সময় মুখের ভাষায় কুপোকাত করলেও খেলার মাঠে উভয়েই এক দলের ছায়াতলে।

উভয় রাজনীতিবিদের পছন্দের দল ল্যাটিন আমেরিকার ব্রাজিল। তবে ফখরুল শুধু ব্রাজিল সাপোর্টার হলেও ওবায়দুল কাদেরের পছন্দের তালিকায় রয়েছে আর্জেন্টিনাও।

বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তিনিসহ তার দুই মেয়েও নীল-হলুদ শিবিরের সমর্থক।

ফখরুল বলেন, আমার ফেভারিট খেলা ফুটবল ও ক্রিকেট। ফুটবলে আমি সব সময় ব্রাজিলের সাপোর্টার। আমরা দুই মেয়েও ব্রাজিলকে সমর্থন করেছে। আপনি দেখবেন ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে ফুটবলের সম্পর্ক অবিচ্ছিন্ন। তারা চোখের পলকে পাল্টে দিতে পারে খেলার গতিপথ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আমি ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের সমর্থক। তবে ফ্রান্সের খেলাও আমার পছন্দ।

তবে আর্জেন্টিনা-ব্রাজিলের মুখোমুখি খেলায় কাকে সাপোর্ট করেন তা জানা যায়নি।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ