বিশ্বকাপের মাঝেই যে দেশ গুলির উপর হামলার পরিকল্পনা করছে আইএস!
খেলা ডেস্ক
511
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ | ০৭:১১:০৩ এএম
ফাইল-ফটো
বিশ্বের সব অঞ্চলের ফুটবলপ্রেমীরা ২০ নভেম্বরের অপেক্ষায় দিন গুনছেন। আবার অনেকে সশরীরে খেলা দেখতে যাওয়ার প্রস্তুতিও নিয়েছেন। কিন্তু এই আনন্দের আমেজের মধ্যেই এসেছে আতঙ্কের খবর।আসন্ন ফুটবল বিশ্বকাপের সময় কাতারে জঙ্গি হামলার ছক কষছে ইসলামিক স্টেট (আইএস)। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এই জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, কিছু আইএস সমর্থক মোবাইল অ্যাপ ‘টেলিগ্রাম’ এর মাধ্যমে সন্ত্রাসের এই ডাক দিয়েছে। বিশ্বকাপ চলার সময় জঙ্গি হামলার কথা বলেছে তারা। এ সময় এই গোষ্ঠীর লক্ষ্য হলো সেসব দেশ, যারা বিশ্বমঞ্চে আইএসের বিরোধিতা করে এসেছে।
লক্ষ্যে থাকা দেশগুলো হচ্ছে বেলজিয়াম, কানাডা, ফ্রান্স। শুধু সেসব দেশের ফুটবলারদের ওপরে আক্রমণের কথাই বলা হয়নি। ওইসব দেশ থেকে যেসব দর্শক কাতারে খেলা দেখতে এসেছেন, তাদের ওপরেও হামলার ডাক দেওয়া হয়েছে।
টেলিগ্রাম মাধ্যমে আদানপ্রদান হওয়া বার্তায় বলা হয়েছে, ‘পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে গোল করো। গোল ফাঁকা আছে।’
জানা গেছে, আইএসের সমর্থকরা হিংসাত্মক ঘটনা এবং শারীরিক নিগ্রহের ওপরেই নজর দিয়েছে। তারা মনে করছে, সারা বিশ্বের এত মানুষকে একসঙ্গে আর পাওয়া কঠিন হবে। তাই যা করার, এখানেই করতে হবে।
টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দু’টো ‘ইনফোগ্রাফিক্স’ও ছড়িয়ে পড়েছে। তার একটায় রয়েছে সেসব দেশের নাম, যারা জোটবদ্ধভাবে আইএস’কে হারানোর ডাক দিয়েছে। আর দ্বিতীয়টায় রয়েছে, কাতার বিশ্বকাপে অংশ নেয়া সব ক’টি দলের নাম।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
