ভোলা রবিবার
১৯ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

বিপিএলে তামিমের নতুন ঠিকানা

খেলা ডেস্ক
513

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ | ১০:১১:৫৬ এএম
বিপিএলে তামিমের নতুন ঠিকানা ফাইল-ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা উঠবে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই। দেশের সর্বোচ্চ জনপ্রিয় টুর্নামেন্টটি মাঠে গড়াতে এখনও দেড় মাস সময় বাকি থাকলেও এরই মধ্যে দল গুছিয়ে নিতে শুরু করেছে ফ্য্যাজাইজিগুলো।

যার অংশ হিসেবে খুলনা টাইগার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে। দলটির আইকন প্লেয়ার হিসেবে খেলবেন এই ড্যাশিং ওপেনার। আর তামিমই তাদের প্রথম প্লেয়ার বলে নিজেদের ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করেছে খুলনা।

বিশ্বকাপের কয়েক মাস আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান তামিম। তবে সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। টুর্নামেন্টের সর্বশেষ মিনিস্টার ঢাকার হয়ে খেলেছিলেন এই ওপেনার। এবারই প্রথম খুলনার হয়ে খেলবেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলায় গত কয়েক মাস ধরে জাতীয় দলের হয়ে তার কোনো ম্যাচ ছিল না। তবে এই বিশ্রামের সময়ে নিজের ফিটনেস ধরে রাখতে ঠিকই পরিশ্রম করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ