ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

কোহলির ফেক ফিল্ডিং নিয়ে মুখ খুললেন ভারতীয় সাবেক ক্রিকেটাররা

খেলা ডেস্ক
524

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২ | ১০:১১:০৪ এএম
কোহলির ফেক ফিল্ডিং নিয়ে মুখ খুললেন ভারতীয় সাবেক ক্রিকেটাররা ফাইল-ফটো

অ্যাডিলেড ওভালে বুধবার (২ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতের ফেক ফিল্ডিং আর বৃষ্টির পর দ্রুত ভেজা মাঠে খেলা শুরু নিয়ে আলোচনা চলছেই। ম্যাচটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমের সব জায়গাতেই অন্যরকম এক উত্তাপ বিরাজ করেছে। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ভারত-পাকিস্তানের অনেক সাবেক তারকা ক্রিকেটার। এবার এই আলোচনায় যুক্ত হলেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

কোহলির সেই অঙ্গভঙ্গিটা ১০০ শতাংশ ফেক ফিল্ডিং ছিল বলে মন্তব্য করেছেন তিনি। আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘সেটা ১০০ শতাংশ ফেক ফিল্ডিং ছিল! কোহলি বল হাতে না নিয়েও থ্রো করার ইঙ্গিত দিয়েছিল। মাঠে থাকা দুই আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ার যদি ব্যাপারটা দেখতেন, তাহলে নিশ্চিতভাবেই পেনাল্টি হিসেবে ভারতের ৫ রান কাটা যেত।’

সেই বলে ফেক ফিল্ডিং হলে বলটা ডেড হতো, বাংলাদেশ পেত একটা বাড়তি বল, মনে করিয়ে দিলেন সাবেক ভারতীয় এই ব্যাটার।

আকাশ চোপড়া আরও বলেন, ‘শুধু তাই নয়। ওই ডেলিভারিটাও ‘‌‘ডেড বল’’ বলে বিবেচিত হত। ফলে দুই রান দৌড়ে নেয়ার জন্য ভারতের বিপক্ষে ৭ রান পেত বাংলাদেশ। এমনকি সেই ডেলিভারি ‘‌‘ডেড বল’’ হওয়ার জন্য আরও একটি বাড়তি বল খেলার সুযোগ পেত সাকিবরা। কিন্তু তেমন কিছু ঘটেনি। কারণ আম্পায়ারের চোখ থেকে এত বড় ঘটনা এড়িয়ে গেছে। তারা দেখলে বাংলাদেশ কিন্তু জিতে যেত। মনে রাখবেন আমরা কিন্তু ৫ রানে ম্যাচ জিতেছিলাম।’

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ