সড়ক দুর্ঘটনায় ধর্ষণ মামলার আসামিসহ দুই পুলিশ সদস্য নিহত
ডেস্ক রিপোর্ট
543
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ | ০৮:১০:৫৬ এএম
ফাইল-ফটো
টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় ধর্ষণ মামলার আসামিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার উপ-পরিদর্শক মোর্শেদ আলম।
নিহতরা হলেন- জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ ফাঁড়ির সদস্য নুরুল ইসলাম ও সোহেল রানা এবং ধর্ষণ মামলার আসামি লালন (২৪)। লালন জামালপুর সদরের গজারহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে।
মধুপুর থানা সূত্রে জানা যায়, জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আজিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লালন নামে আসামির ডিএনএ পরীক্ষা করার জন্য ঢাকায় যান। সেখান থেকে ফেরার পথে গোলাবাড়ীতে পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই নারায়ণপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যান ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া আসামি লালন মিয়া। গুরুতর আহত উপ-পরিদর্শক আজিজুল ইসলাম ও চালককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
