ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
88
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬ | ০১:০৮:০১ পিএম
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা
লাল সূর্য প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও মিডিয়া কর্মীদের এই আলোচনা সভা অংশ নেয়। আলোচনা সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান সভাপতিত্ব করেন।
এ সময় আলোচনা সভায় অংশ নেয় ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, ভোলা জেলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: বেলাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো: শাহ আব্দুর রহিম নুরন্নবী, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, ইসলামী আন্দোলন ভোলা শাখার সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম, এলডিপি জেলা সভাপতি মোঃ বশির আহমেদ, এনসিপির জেলা আহ্বায়ক জিয়াউল হক, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ সোলাইমান, বাসস জেলা প্রতিনিধি আল আমীন শাহরিয়ার, আমার দেশ প্রতিনিধি ইউনুছ শরীফ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমূল চৌধুরী, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি এইচ এম জাকির, মশিউর রহমান পিংকু, আফিুল ইসলাম রিয়াজসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটি ভুল বা যাচাইহীন তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করা, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
