সুপার ফোরে জায়গা নিশ্চিত ভারতের
খেলা ডেস্ক
524
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০১:০৯:৩৮ এএম
ফাইল-ফটো
এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে ৪০ রানে হারিয়েছে ভারত। বুধবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৯২ রান করে রোহিত শর্মার দল।
জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি এশিয়া কাপে নতুন যোগ হওয়া দলটি। ৫ উইকেট হারিয়ে ১৫২ রানে থামে হংকং ইনিংস।
এদিকে টস জিততে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় দলটির অধিনায়ক নিজাকাত খান। শুরুতেই দুই ওপেনার লোকেশ রাহুলের ৩৮ এবং রোহিতের ২১ রানে দারুণ ছন্দে ছিল ভারত।
সেই জুটি ভেঙ্গে গেলে রাহুলের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন কোহলি। ৩৯ বলে ৩৬ রান করে আউট হয়ে যান রাহুল।
রাহুলের বিদায়ের পর কোহলির সঙ্গে দলের হাল ধরেন সূর্যকুমার। এরপরই ফিফটির দেখা পান কোহলি। সমান ফিফটি আছে তার সতীর্থ রোহিতেরও। ৪০ বলে ফিফটি ছুঁয়েছেন কোহলির। এশিয়া কাপের এই আসরে এটাই প্রথম ফিফটি।
শেষ পর্যন্ত ২৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন সূর্য এবং কোহলি মাঠ ছাড়েন অপরাজিত ৪৪ বলে ৫৯ রানে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
