মেসির জোড়া গোলে হন্ডুরাসের বিপক্ষে বড় জয়
খেলা ডেস্ক
511
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৯:১৭ এএম
ফাইল-ফটো
লিওনেল মেসির জোড়া গোলে হন্ডুরাসের বিপক্ষে শনিবার (২৪ সেপ্টেম্বর) দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ও পরে ৬৯ মিনিটে দ্বিতীয় গোল করেন মেসি। এর আগে খেলার ১৬ মিনিটে আলবিসেলেস্তের পক্ষে প্রথম গোল করেন লরাতো মার্টিনেজ।
এই জয়ের ফলে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে এই জয়ে দুটি গোল করার পাশাপাশি অপর গোলেও অবদান রয়েছে মেসির।
খেলার ১৬ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাপু গোমেজের সামনে বল বাড়িয়ে দেন মেসি। এসময় সেভিল্লার এই তারকা বল লরাতো মার্টিনেজে উদ্দেশে বাড়িয়ে দেন। এরপর দারুণ ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মার্টিনেজ।
আর্জেন্টিনার জিওভানি লো সেসলোকে ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই পেনাল্টি থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির ৮৭তম গোল।
আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধে সমানতালে হন্ডুরাসকে চাপে রাখে মেসি-বাহিনী। এরপর খেলার ৬৯ মিনিটে এনজো ফার্নান্দেজ বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন লিও। এতে ৩-০ গোলের লিড পায় আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়েন মেসিরা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
