ভোলা শনিবার
২০ জুন ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

উদযাপনের মাঝে অসুস্থ হয়ে হাসপাতালে ঋতুপর্ণা

ডেস্ক রিপোর্ট
530

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ | ১২:০৯:১০ পিএম
উদযাপনের মাঝে অসুস্থ হয়ে হাসপাতালে ঋতুপর্ণা ফাইল-ফটো

ফুটবলার সানজিদার স্বপ্ন ছিল ছাদখোলা বাসে করে ট্রফি জয়ের উল্লাসে মাতবেন। আর সেই স্বপ্ন পূরণ হয়েছে বুধবার (২১ সেপ্টেম্বর)। ছাদখোলা বাসে করে ইতোমধ্যে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে রয়েছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। তবে রাস্তায় থাকা বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন ঋতুপর্ণা চাকমা।

এরপর গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্স করে সিএমএইচে নেয়া হয়। সেখানে ঋতুকে কপালে তিনটি সেলাই দেয়া হয়েছে। বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ গণমাধ্যমকে বলেন, ফ্লাইওভারে উঠতেই ঋতুর কপালে ব্যানার বা এ রকম কিছু লেগে যায়। এরপর গাড়ি থামিয়ে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়া হয়।

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের বিজি ৩৭২ ফ্লাইটে বেলা পৌনে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দরে অবতরণ করে সাবিনা-সানজিদারা। সেখানে তাদের কেক কেটে ও ফুলের মালা পরিয়ে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে সহ সভাপতি আতাউর রহমান মানিক।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ