লেভানদোস্কির জোড়া গোলে শীর্ষে বার্সেলোনা
খেলা ডেস্ক
492
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০৭:০৯:৫৪ এএম
ফাইল-ফটো
এই কদিন আগে চ্যাম্পিয়নস লিগে বাজেভাবে হেরেছিল বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের কাছে কাছে দুই গোলে হেরে একেবারেই নাকাল অবস্থা হয়েছিল তাদের। এবার লা লিগার ম্যাচে তারা সহজে জিতেছে।
আগের ম্যাচের ব্যর্থতা ভুলে এলচেকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন রবার্ট লেভানদোস্কি। আর একটি গোল করেন মেম্ফিস ডিপে।
এই মৌসুমে বার্সেলোনায় যোগ দেন লেভানদোস্কি। চ্যাম্পিয়ননস লিগে সাফল্য না পেলেও লিগের ম্যাচে জ্বলে ওঠেন তিনি, করেন জোড়া গোল। নিজেকে ভালোভাবে চেনান।
অবশ্য ম্যাচের শুরুতেই ১০ জনের দল হয়ে যায় এলচে। মাত্র ১৪ মিনিটেই লাল কার্ড পান এলচের গঞ্জালো ভের্দু। বার্সেলোনার মতো দলের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ার পর আর পেরে উঠেনি তারা।
এবারের লা লিগায় ভালো খেলছে বার্সেলোনা। ছয় ম্যাচে এখনো হারেনি তারা। পাঁচ জয় ও এক হারে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।
দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। তবে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের কাছে হারের পর এই ম্যাচে জয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বার্সেলোনা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
