ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক
0
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬ | ১০:১১:৩৬ পিএম
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
ষ্টাফ রিপোর্টার : ভোলার অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শনিবার (৭ নভেম্বর) ভোলা সদর উপজেলার কাচিয়া, ধনিয়া ও বাপ্তা ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।
অর্থাভাবে যারা চিকিৎসকের কাছে যেতে পারেন না, এমন দরিদ্র ও অসচ্ছল মানুষ ক্যাম্প থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির কাছাকাছি এমন চিকিৎসাসেবার ব্যবস্থা হওয়ায় তাদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় দুটোই কমছে। এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু রাখারও দাবি জানান তারা।
জানা গেছে, ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে।
দ্বিতীয় পর্যায়ের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাংগঠনিক স¤পাদক নুর নবী, স্বেচ্ছাসেবক পার্টির ভোলা জেলা আহ্বায়ক হোসেন মিঝি, যুব সংহতির জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা সদস্যসচিব আবুল বাশার বুলবুল, মো. নাজিম সরদার এবং উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক পারভেজ অনুপম দত্তসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, ভোলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
২২ অক্টোবর ২০২৬
