ভোলা মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬
০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান


নিজস্ব প্রতিবেদক
67

প্রকাশিত: ০২ মে ২০২৬ | ০৬:০৫:০২ এএম
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান



লাল সূর্য প্রতিবেদক : ভোলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ভোলা প্রেসক্লাব’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ, শুভেচ্ছা বিনিময় ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) শহরের জেলা পরিষদ চত্বরে বিকাল ৪টায় এই বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ডা. শামীম রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

 

ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ, জেলা বিজেপির সভাপতি মো. আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক, নারী নেত্রী অধ্যক্ষ খালেদা খানম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির আহমদ হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, ভোলা জেলা এলডিপির সভাপতি বশির আহমেদ প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আবৃত্তি শিল্পী তালহা তালুকদার বাঁধন।বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।আয়োজকরা জানান, সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এরপর সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আলতাফ ও তার দল ‘সমুদ্র’, কবি ও শিল্পী হাসান মাহমুদ, জনপ্রিয় শিল্পী মাহিয়া মিশু এবং তালহা তালুকদার বাঁধন। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়।

 

জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ভোলা প্রেসক্লাবের নির্বাচনে যে কমিটি হয়েছে সেই নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে। শপথ পাঠ করানোর যে গুরু দায়িত্বটি আমার উপর পড়েছিলো। আমি জেলা প্রশাসক হিসেবে যোগদানের পরে আমার বড় দায়িত্ব ছিলো জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচন সকলের সহযোগীতায় সম্পন্ন করেছি। এরপর ভোলা প্রেসক্লাবের নির্বাচনের যে উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসক হিসেবে প্রত্যয় ছিলো নির্বাচন সম্পন্ন হওয়া। আমাদের সরকারী কর্মকর্তা-কর্মচারীদের পর যেসব সমাজিক সংগঠন বড় দায়িত্ব পালন করে তার মধ্যে অন্যতম হচ্ছে গণমাধ্যম। তিনি আরও বলেন, প্রেসক্লাবের এই নির্বাচিত কমিটির উপর অনেক দায়িত। তাদের সেই দায়িত্বের মাধ্যমে প্রেসক্লাবের ঐতিহ্য ফিরে আসবে। আগামী দিনগুলোতে জেলা প্রশাসকের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা থাকবে।

 

 


আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬

ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলাদর্পণ