ভোলা সোমবার
০৯ নভেম্বর ২০২৬
০৫ নভেম্বর ২০২৬

ভোলায় হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশু

নিজস্ব প্রতিবেদক
139

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ | ১১:০৪:৪৭ এএম
ভোলায় হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশু ভোলায় হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশু

ষ্টাফ রিপোর্টার : ভোলায় হামের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই লাখ ৮৮ হাজার ৯২২ জন শিশু পাবে হাম-রুবেলার টিকা। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন হাজার ১৬৯০টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী এই টিকা দেয়া হয়। তাই অভিভাবকদের সচেনতার সাথে শিশুদের টিকার জন্য কেন্দ্রে নিয়ে আসতে হবে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ভোলা সিভিল সার্জন হল রুমে ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম হাম-রুবেলার টিকা বিষয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় এসব কথা বলেন।

সিভিল সার্জনের সভা কক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, এ কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে। জেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভায় ২৩৮ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী টিকা দিবে। প্রতি কেন্দ্রে দুই জন করে স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন। টিকার কোন ঘাটতি নাই বলে জানান সিভিল সার্জন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.খইয়াম ফারুকী, ভোলা প্রেস ক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাসির লিটনসহ জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সিভিল সার্জন হল রুমে ডা.মোহাম্মদ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) থেকে ভোলায় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন শতভাগ সফল করে ভোলার প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নানা আয়োজনে  ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস

০৮ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৮ নভেম্বর ২০২৬

ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

০৮ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে  জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে  মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

০৫ নভেম্বর ২০২৬

ভোলাদর্পণ