ভোলা-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস মাঠ পরিদর্শন করেন
নিজস্ব প্রতিবেদক
116
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬ | ১১:০১:৫১ পিএম
ভোলা-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস মাঠ পরিদর্শন করেন
লালসূর্য প্রতিবেদক : ভোলা-১ (সদর) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য চরফ্যাশন চৌকির যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তার সাথে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি এলাকার নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এলাকাবাসীর মতে, বিচারিক কমিটির এমন সক্রিয় অবস্থানে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশাসনের এমন নজরদারি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
উল্লেখ্য যে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিচারিক কমিটির এই পরিদর্শন সাধারণ ভোটারদের মধ্যে আস্থার সঞ্চার করেছে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
২২ অক্টোবর ২০২৬
