ভোলা মঙ্গলবার
২২ সেপ্টেম্বর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় হাতপাখার প্রার্থীর মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
91

প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬ | ১১:০১:২৫ পিএম
ভোলায় হাতপাখার প্রার্থীর মহিলা সমাবেশ ভোলায় হাতপাখার প্রার্থীর মহিলা সমাবেশ

লালসূর্য প্রতিবেদক : ভোলার শহরের ঐতিহ্যবাহী বাংলাস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা-১ আসনের প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমানের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) দুপুর ২টায় অনুষ্ঠিত এই সমাবেশে ভোলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার সাধারণ নারী ও দলীয় নারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দুপুর হওয়ার আগেই মিছিল ও ছোট ছোট দল নিয়ে নারীরা মাঠ কানায় কানায় পূর্ণ করে তোলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়েদুর রহমান নারীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। এসময় তিনি বলেন, নিরাপদ চলাচল: “আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তবে মা-বোনরা ঘর থেকে বের হলে কোনো ‘শকুন’ তাদের দিকে তাকানোর সাহস পাবে না। নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

শিক্ষায় নিশ্চিন্ত অভিভাবক: “মেয়েদের স্কুল, কলেজ বা মাদ্রাসায় পাঠিয়ে মা-বাবাকে আর দুশ্চিন্তায় থাকতে হবে না। ইভটিজিংমুক্ত ও নিরাপদ শিক্ষার পরিবেশ আমরা গড়ে তুলব।”

আমি এমপি নির্বাচিত হলে বিধবা ভাতা ও মাতৃকালীন ভাতাসহ সব ধরনের সরকারি সুবিধা কোনো টাকা ছাড়াই (ঘুষমুক্ত) মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”

স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে জনগণের সেবা করার তৌফিক দেন, তবে এক টাকাও দুর্নীতি করব না। ইনশাআল্লাহ, জনগণের প্রতিটি টাকার হিসাব আপনাদের হাতে বুঝিয়ে দেব।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মো. আতাউর রহমান মুমতাজির সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি: মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আক্তার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক: মাওলানা ইউসুফ আদনানসহ জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

০৫ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলাদর্পণ