তোফায়েল আহমেদের ভাতিজা ইফতারুল হাসান স্বপন গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
109
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০৯:১১ পিএম
লাল সূর্য ডেস্ক : ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের ভাতিজা ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাঁকে গ্রেপ্তার করেছেন। স্বপন দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর শাজাহানপুর থানাধীন মালিবাগের গুলবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
সিটিটিসি সূত্র জানায়, ইফতারুল হাসান স্বপনের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—চাঁদাবাজি, জমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি প্রদান, নারী নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে জানান, ইফতারুল হাসান স্বপনের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৭ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
