ভোলায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে সমাবেশ-২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক
166
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ০৯:০৯:৩৯ পিএম
প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) জেলা শাখার উদ্যোগে “শিক্ষক সমাবেশ ২০২৫” উপলক্ষে প্রস্তুতি সভা আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য বাকশিস’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বাকশিস বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বেপারী। বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, বাকশিস’র বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও বরিশাল মহানগর বাকশিস’র সভাপতি অধ্যক্ষ আবুরেজা মোঃ মনজুরুল হক জিসান, বাকশিস কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল জেলার সাধারণ সম্পাদক ড. আখতারুজ্জামান নকিব, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আলমতাজ কলি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক, বাকশিস ভোলা সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি আবুস সহিদ তালুকদার প্রমূখ। সভায় সম্মেলন বাস্তবায়নের লক্ষে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ভোলা জেলার সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ইভান তালুকদার।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
২২ অক্টোবর ২০২৬
