ভোলা সোমবার
২১ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

৩ নম্বর সতর্ক সংকেতঃ আজও থাকবে বৃষ্টি,কমতে পারে কাল থেকে

ডেস্ক রিপোর্ট
380

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:০৯:১৮ এএম
৩ নম্বর সতর্ক সংকেতঃ আজও থাকবে বৃষ্টি,কমতে পারে কাল থেকে ফাইল-ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারাদেশে ঝরছে বৃষ্টি। কোথাও কোথাও বয়ে যাচ্ছে ঝড়ো বাতাস। উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে নাজেহাল জনজীবন। বর্ষার শেষ পর্যায়ের এ বৃষ্টি আজ রবিবারও ঝরবে। বিশেষত ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি বাড়বে। তবে আগামীকাল সোমবার থেকে সারাদেশে কমে আসবে এর ব্যপ্তি। আজও দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরে ১ নম্বর সংকেত বলবৎ থাকবে। শনিবার আবহাওয়া অফিস জনকণ্ঠকে এমন তথ্যই জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে নি¤œচাপ ও পরবর্তীতে গভীর স্থল নি¤œচাপে পরিণত হয়েছে। এটি শনিবার সকাল ৯টায় যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রথম পর্যায়ে আবহাওয়া অফিস থেকে ভারি বর্ষণ ও পাহাড় ধসের সতর্কবার্তা দিয়েছে, যা এখনো বলবৎ আছে।গতকাল শনিবারও ঢাকায় প্রায় সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি ও বাতাস বয়ে গেছে।সরেজমিনে রাজধানীতে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মিনিটের জন্যও বৃষ্টি থামেনি। কিন্তু কোথাও ভারি বৃষ্টির খবর পাওয়া যায়নি। বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষকে দুর্ভোগে পড়তে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশজুড়ে চলমান বৃষ্টিপাত আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। তবে বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।এই অবস্থায় রবিবার সকাল নয়টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।তবে এই সময়ে বগুড়া, সিরাজগঞ্জ ও সিলেট জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি হ্রাস পেতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী তিনদিন পর্যন্ত গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুদিন পানি সমতল হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। আগামী তিনদিন পর্যন্ত এসকল নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং অন্যান্য প্রধান নদী-মনু, সারিগোয়াইন, ধলাই ইত্যাদির পানি সমতল হ্রাস পাচ্ছে এবং খোয়াই নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী তিনদিন এসব নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ