ভোলা বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করলো টাইগাররা

ডেস্ক রিপোর্ট
369

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১০:০৯:২৭ এএম
পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করলো টাইগাররা ফাইল-ফটো

নতুন বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসেও ঘটলো এক নতুন ঘটনা। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করলো টাইগাররা। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। চারদিনে নেমে আসা দ্বিতীয় রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।

টেস্টের চতুর্থ দিনেই ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাদের ৫৮ রানের জুটি ভাঙলে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। 

ঝোড়ো ব্যাটিংয়ে ৩৯ বলে ৪০ রান করেছিলেন জাকির। আর ৫১ বলে ২৪ রান করেন সাদমান। ৮২ বলে ৩৮ রান করেন শান্ত, ৭১ বল খেলে মুমিনুলের সংগ্রহ ৩৪ রান।টাইগারদের দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে চার উইকেট হারানোর পর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সব উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। বাংলাদেশ নিজের প্রথম ইনিংসে তুলেছিল ২৬২ রান, খোয়া যায় সব উইকেট। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দৃঢ়তার সাথে খেলে পাকিস্তানকে খুব সহজেই হারের দুয়ারে পৌঁছে দেয়।

দেশের বাইরে বাংলাদেশ এর আগে টেস্ট সিরিজ জিতেছে একবার। সেটিও ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ২৪ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুবার ও জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করেছে। 

আর ২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। দেশের মাটিতে টেস্ট সিরিজে ওই একবারই ধবলধোলাই হয়েছে তারা।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ