মিরাজের ঘূর্ণিতে তিনশোর আগেই অলআউট পাকিস্তান
ডেস্ক রিপোর্ট
437
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:০৯:৩৯ এএম
ফাইল-ফটো
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিনের প্রথম ইনিংস নিজেদের করে নেয় পাকিস্তান। তবে পরের দুই সেশনে আধিপত্য দেখান টাইগার বোলাররা। স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের পরিবর্তেম একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। ১৪ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরলেন এই টাইগার পেসার। আর ফিরেই পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন।ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে পাক ওপেনার আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফেরান তাসকিন। স্কোরবোর্ড রান যোগ করার আগেই ফিরে যান এই পাক ওপেনার।
এরপর ক্রিজে আসা পাক অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সায়েম আয়ুব। দেখেশুনে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার। তবে সময়ের সঙ্গে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তারা।
টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে ৫৫ বলে ফিফটি তুলে নেন শান মাসুদ। আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান। তবে বিরতি থেকে ফিরেই মিরাজের ঘূর্ণিতে সাজঘরে ফিরে যান পাক অধিনায়ক।
দলীয় ১০৭ রানে ৬৯ বলে ৫৭ রান করে আউট হন মাসুদ। তার বিদায়ের পর ফিফটি তুলে নেন আয়ুব। এরপর তাকেও সাজঘরের পথ দেখা মিরাজ।মিরাজের জোড়া আঘাতের পর সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন বাবর আজম। তবে দলীয় ১৫৪ রানে পাকিস্তান শিবিরে ফের আঘাত হানেন তাসকিন। ২৮ বলে ১৬ রান করা শাকিলকে আউট করেন এই টাইগার পেসার।এরপর মোহাম্মদ রিজওয়ান ও বাবর মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তাদের সেই প্রতিরোধ ভেঙে দেন সাকিব আল হাসান। দলীয় ১৭৯ রানে ৭৭ বলে ৩১ রান করে আউট হন বাবর। আঘা সালমানকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রিজওয়ান। তবে দলীয় ২১১ রানে ৬৩ বলে ২৯ রান করে আউট হন তিনি। এরপর দ্রুতই আরও দুই উইকেট তুলে নেন টাইগার বোলাররা।
একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তে আগলে রেখে ফিফটি তুলে নেন সালমান। ফিফটির পরই পরই সালমানকে সাজঘরে ফেরান তাসকিন। ৯৫ বলে ৫৪ রান করে আউট হন তিনি। শেষ ব্যাটার হিসেবে আবরার আহমেদকে আউট করেন মিরাজ। সেইসঙ্গে নিজের ৫ উইকেট পূর্ণ করেন এই স্পিনার।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
