বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট
509
প্রকাশিত: ১৫ মে ২০২৪ | ০৪:০৫:৫৮ এএম
ফাইল-ফটো
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় আমেরিকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালমান এফ রহমান।
সালমান এফ রহমান বলেন, নির্বাচনের পরে উনারা আমাদের সঙ্গে সম্পর্ক আরো ভালো করতে চান। অনেকগুলো খাতে তারা কাজ করতে চান।
নির্বাচনের আগে উনাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা আমরাও তুলি নাই, উনারাও তুলেন নাই। আমরা চাচ্ছি আমেরিকার সঙ্গে যেন আমাদের সম্পর্কটা ভালো হয়। উনি বলেছেন, উই ওয়ান্ট রিবিল্ড দ্যা ট্রাস্ট।তিনি বলেন, র্যাবের স্যাংশন নিয়ে আমরা কথা বলেছি।লু জানিয়েছেন এটা আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের ব্যাপার।
সালমান এফ রহমান বলেন, ফিলিস্তিন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। লু আমাদের জানিয়েছে তারাও সিজ ফায়ার চায়। শিগগিরই এ বিষয়ে সমাধান আসবে।
ঢাকা সফরের প্রথম দিন মঙ্গলবার রাতে গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর চিফ অফ স্টাফ ন্যাথানিয়াল হাফটসহ আরো তিন কর্মকর্তা।
সালমান এফ রহমান ছাড়াও নৈশভোজে আরো উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবাহান, ঢাকা স্কুল অব বিজনেসের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।
বিএনপি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, রাজনীতি, হিউমান রাইটস নিয়ে কোনো আলোচনা হয়নি। মূলত বাংলাদেশের সঙ্গে তারা কাজ করতে চায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে।মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে নৈশভোজ শেষে সালমান এফ রহমানের বাসা ত্যাগ করেন মার্কিন প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের মাসুদ বিন মোমেন বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতায় দুই দেশ সম্মত হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০৫ নভেম্বর ২০২৬
