সাফজয়ী মেয়েদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
452
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪ | ০৪:০৩:৪৮ এএম
ফাইল-ফটো
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী বাংলাদেশ দলকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল ফুটবলারকে ডেকে সাক্ষাৎ করবেন বলেও তিনি মন্তব্য করেন।
দেশের ফুটবলে একের পর এক সাফল্য এনে দিচ্ছে নারী ফুটবলাররা।এবারের সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দেখা মিলছে বাঘিনীদের দাপট। এবারের সাফ টুর্নামেন্টে নেপালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।
গত রোববার (১০ মার্চ) নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে।নির্ধারিত সময়ের খেলায় আগে এক গোল হজম করে পরে সমতায় ফেরে বাংলাদেশ। গোলকিপার ইয়ারজান বেগমের দুর্দান্ত পারফর্মেন্সে তিনটি সট সেভ করে সাফ শিরোপা জয় করে বাংলাদেশ।
গতকাল নেপালে সাফ শিরোপাজয়ী মেয়েদের প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৬ (বছর বয়স) এর নিচে যারা (অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল), তারা তো ভারতকে তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন। তাদেরকে আমি ডাকব এবং তাদেরকে ডেকে প্রাইজমানি দিয়ে উত্সাহিত করব।’ এ সময় সব দিক দিয়ে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্য লেখাপড়া-খেলাধুলা সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি।’
এদিকে, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামন্ত্রী বলেন, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরও একটি সাফল্য সৃষ্টি করলো।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
