এশিয়ায় আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ চূড়ান্ত
খেলা ডেস্ক
468
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৪ | ০৯:০১:২০ এএম
ফাইল-ফটো
মার্চে আন্তর্জাতিক সূচিতে ইউরোপে পাড়ি জমাবে ব্রাজিল; এটা আগেই জানা গিয়েছিল । তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কী করবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। মানসম্মত কোনো দলের বিপক্ষে খেলার ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এ নিয়ে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে বিশেষ বৈঠকও করেন বিশ্বকাপজয়ী এই কোচ।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, মার্চের ইন্টারন্যাশনাল উইন্ডোতে আর্জেন্টিনা আসবে এশিয়ান দেশ চীনে। এশিয়া মহাদেশের কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামবে না লিওনেল মেসি এন্ড কোং।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা ৫৪ মিনিটে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তাদের গণমাধ্যমে জানিয়েছেন চীনে তারা দুই আফ্রিকার পরাশক্তি নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে খেলতে নামবে। হাংজুর অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হবে নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচ। আইভরি কোস্ট প্রতিপক্ষ হবে বেইজিং এর ওয়ার্কাস স্টেডিয়ামে। তবে কোন তারিখে খেলা হবে তা এখন নিশ্চিত না। আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে যেকোনো সময় এই দুই ম্যাচ হবে।
এছাড়া এই সফরে চীনের বিপক্ষেও একটি ম্যাচে খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে চীনের। তাই সেই পরিকল্পনা থেকে সরে এসেছে এএফএ।
উল্লেখ্য, এশিয়া মহাদেশের এই দুই ম্যাচই কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক সূচি। এরপর সরাসরি জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় খেলতে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মূল টুর্নামেন্টের আগে একটি প্রীতি ম্যাচের কথা থাকলেও, সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা দিতে পারছে না দেশটির ফুটবল বিষয়ক গণমাধ্যমগুলো। সেক্ষেত্রে হয়ত আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের প্রস্তুতি শেষ করবেন লিওনেল মেসিরা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
