ভোলা মঙ্গলবার
২২ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

শনিবার থেকে উত্তরা-মতিঝিল মেট্রোরেল সকাল থেকে রাত

ডেস্ক রিপোর্ট
486

প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৪ | ১২:০১:৪০ পিএম
শনিবার থেকে উত্তরা-মতিঝিল মেট্রোরেল সকাল থেকে রাত ফাইল-ফটো

পুরাদস্তুর চালু হতে যাচ্ছে মোট্রোরেল সেবা। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল থেকে রাত অবধি মেট্রোরেল চলাচল শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি (শনিবার) থেকে উত্তরা-মতিঝিল রুটে মোট সাড়ে ১৩ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। উত্তরা থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর পরীবাগে প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানান

তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম মার্চ মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সময় সমন্বয় করা হবে। দুই স্টেশনে ১৫ দিন কাজ করে যাত্রীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আর সবকিছুই ঠিক থাকবে বলেও জানান তিনি।

বর্তমানে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে ট্রেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয় গত ৩১ ডিসেম্বর। এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়।

তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল। শনিবার থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।

উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল- এ ১৬ স্টেশনে মেট্রো ট্রেন চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রো ট্রেন। মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ এখনও চলমান । এ বছর শেষের দিকে ওই অংশ চালু করা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রোরেলে যাতায়াত করছেন। 

ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, ‘পিক’ আওয়ারে ৮টি এবং ‘অফ পিক’ আওয়ারে ৭টি ট্রেন দিয়ে তারা যাত্রীসেবা দেবেন। একটি করে ট্রেন স্ট্যান্ডবাই থাকবে। পিক আওয়ারে ১০ মিনিট পরপর ট্রেন স্টেশনে আসবে। এবং অফ পিক আওয়ারে ট্রেন স্টেশনে আসবে ১২ মিনিট পর পর।

সকাল ৭টা ১০ থেকে সাড়ে ১১টা এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেলে পিক আওয়ার ধরা হচ্ছে। আর মাঝে বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ার।

বর্তমানে দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার যাত্রী প্রতিদিনই মেট্রোরেলে ভ্রমণ করছেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ