জরুরি বৈঠকে পাপনের বাসায় তামিম ইকবাল।
খেলা ডেস্ক
469
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩ | ০৮:১১:৫৬ এএম
ফাইল-ফটো
আজ সোমবার দুপুর বারোটা নাগাদ বিসিবি সভাপতির বাসভবনে যান তামিম। জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করতে আজ (সোমবার) নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তামিম ইকবাল।
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে শেষ সময়ে বিশ্বকাপ দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এরপরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজেকে গুটিয়ে নেন এই ওপেনার। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও খেলবেন না তামিম।
তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, কবে মাঠে ফিরছেন তামিম। নাকি আর ফিরবেন না জাতীয় দলের হয়ে!
সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বসেছেন তামিম। এর আগে বিসিবির সাথে সভা হওয়ার কথা ছিল গত ২২ নভেম্বরে। সেটি এতদিন পেরিয়ে গেলেও হয়নি। এদিকে ধারণা করা হচ্ছে ২০২৪ সালের বিপিএল দিয়েই ২২ গজে আবারো প্রত্যাবর্তন করবেন তামিম।
বিপিএলে তার দল ফরচুর বরিশালও তাকে নিয়ে বেশ আশাবাদী। দিন কয়েক আগেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছিলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।'
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
