অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের নেতৃত্বে সুরিয়াকুমার
খেলা ডেস্ক
480
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩ | ০৮:১১:৩৫ এএম
ফাইল-ফটো
বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হারের চার দিন পরই দুই দলের মধ্যে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিস্ফোরক ব্যাটসম্যান সুরিয়াকুমার ইয়াদাভ।
দেশের মাটিতে সিরিজটির জন্য সোমবার রাতে ১৬ সদস্যের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। প্রথম তিন ম্যাচে সহ–অধিনায়কত্ব করবেন রুতুরাজ গায়কোয়াড়। সিরিজের শেষ দুই ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন শ্রেয়াস আইয়ার। ওই দুই ম্যাচে সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।
অ্যাঙ্কেলের চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় দলে নেই হার্দিক পান্ডিয়া। চোটের কারণে বিশ্বকাপে সুযোগ না পাওয়া স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল ফিরেছেন টি-টোয়েন্টি দলে।
ভারতের ওয়ানডে বিশ্বকাপ দল থেকে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন কেবল তিন জন- সুরিয়াকুমার, ইশান কিষান ও প্রাসিধ কৃষ্ণা। গত অগাস্টে আয়ারল্যান্ডে টি–টোয়েন্টি সিরিজে খেলা সাঞ্জু স্যামসন ও শাহবাজ আহমেদের এবার দলে জায়গা হয়নি।
সুরিয়াকুমার এই প্রথম ভারতকে নেতৃত্ব দেবেন। এর আগে ঘরোয়া ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে তিনি মুম্বাইকে ৩৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এই বছরের শুরুতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বও করেন তিনি।
দলের নিয়মিত প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লাক্সমান। আগামী বৃহস্পতিবার হবে সিরিজের প্রথম ম্যাচ।
ভারত টি-টোয়েন্টি দল: সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান, ইয়াশাসবি জয়সওয়াল, তিলাক ভার্মা, রিংকু সিং, জিতেশ শার্মা, ওয়াশিংটন সুন্দার, আকসার প্যাটেল, শিভাম দুবে, রাভি বিষ্ণই, আর্শদিপ সিং, প্রাসিধ কৃষ্ণা, আভেশ খান, মুকেশ কুমার, শ্রেয়াস আইয়ার (শুধু শেষ দুই ম্যাচের জন্য)।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
