ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১০
ডেস্ক রিপোর্ট
470
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩ | ১১:১০:৩৯ এএম
ফাইল-ফটো
ঢাকা-চট্টগ্রাম রেল রুটের কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
রেলওয় সূত্র জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
