সবার আগে শেষ বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের টিকিট
খেলা ডেস্ক
520
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩ | ০৪:০৮:২৬ এএম
ফাইল-ফটো
আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। এ আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নামবে নেপাল। এরপরের দিন অর্থাৎ ৩১ আগস্ট বাংলাদেশ খেলবে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলংকার বিপক্ষে। ম্যাচটি হবে শ্রীলংকার পাল্লেকেলেতে।
এই টুর্নামেন্টে স্বাভাবিকভাবে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকদের সর্বোচ্চ আগ্রহ দেখানোর কথা। তবে সবার আগে শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের টিকিট।
গতকাল শুক্রবার এশিয়া কাপের টিকিট বিক্রির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের বানানো ওয়েবসাইটে এই দৃশ্য দেখা গেছে। স্বাগতিক লংকানদের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটিকে ঘিরে দর্শকদের বাড়তি উন্মাদনার বেশকিছু কারণ থাকতে পারে। তার মধ্যে একটি স্বাগতিক দেশটির প্রথম লড়াই।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
