ভোলা শুক্রবার
১৯ জুন ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

এবার ক্রিকেটেও চালু হচ্ছে ‘লাল কার্ড’!

ডেস্ক রিপোর্ট
473

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩ | ১১:০৮:১৫ এএম
এবার ক্রিকেটেও চালু হচ্ছে ‘লাল কার্ড’! ফাইল-ফটো

এবার ক্রিকেটও শুরু হচ্ছে লাল কার্ড। আম্পায়ার এই কার্ড দেখিয়ে ক্রিকেটারকে মাঠের বাইরে বের করে দিতে পারবে। এমনই নতুন ভাবনা নিয়ে শুরু হতে চলেছে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। বলা যেতেই পারে, ক্রিকেটকে নতুন পথ দেখাতে চলেছে সিপিএল-২০২৩।যদি সিপিএলে এই লাল কার্ড নিয়ম সফল হয়, তাহলে ভবিষ্যতে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগেও এ নিয়ম দেখা যেতে পারে।

টি-টোয়েন্টিতে একটি ইনিংসের জন্য সময় বরাদ্দ ৮৫ মিনিট। সিপিএলের আয়োজকরা এবার এই সময় কড়াভাবে পালন করতে চায়। ৮৫ মিনিটে ইনিংস শেষ করতে তাই ৭২ মিনিটের মধ্যে শেষ করতে হবে ১৭ ওভার। এভাবে ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের ভেতর ১৮, ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ১৯ ওভার পুরো করা লাগবে।

১৮তম ওভারের শুরুতে সময় বেশি লাগলে বৃত্তের বাইরে থেকে একজন বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হবে। ১৯তম ওভারে একই পরিস্থিতি থাকলে দু’জন ফিল্ডারকে তুলে আনতে হবে ভেতরে। তাও যদি শেষ ওভার শুরু করতে দেরি হয় তাহলে একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যেতে হবে।

তবে কঠোর এই নিয়মে কোন দল যেন অন্যায়ভাবে শাস্তি না পায় তাও নিশ্চিত করা হবে। খেলার ভেতরে চোট, ডিআরএস, ব্যাটিং দলের সময় নষ্টের বিষয় আমলে নিয়ে তৃতীয় আম্পায়ারের সময় ক্ষেপণ হচ্ছে কিনা ঠিক করবেন।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ