টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা, ফিরলেন আফিফ
খেলা ডেস্ক
527
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩ | ০৮:০৭:৫৬ এএম
ফাইল-ফটো
সব শঙ্কা দূর হয়েছে, তামিম ইকবালকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়কের নেতৃত্বেই খেলবে টাইগাররা। ফিট-আনফিট ইস্যু দূরে ঠেলে টস করতে আসেন তামিম। যদিও টস ভাগ্য সায় দেয়নি, টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। পূর্ণশক্তির দল নিয়েই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে উভয় দল।
দুই সিরিজ পর একাদশে প্রত্যাবর্তন ঘটল আফিফ হোসেনের। শেষ দুই ওয়ানডে সিরিজে না থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে একাদশে ফিরেছেন তিনি। আর চোট কাটিয়ে ফিরেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে না খেলা সাকিব আল হাসান, ফিরেছেন তাসকিন আহমেদও।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
