দুই বছরের জন্য রংপুর রাইডার্সে সাকিব
খেলা ডেস্ক
551
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩ | ০৬:০৭:১৫ এএম
ফাইল-ফটো
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত দুই আসরেই ফরচুন বরিশালের হয়ে লড়েছেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি দলটিকে নেতৃত্বও দিয়েছিলেন এ অলরাউন্ডার। ২০২২ সালের আসরে ফাইনাল খেললেও গত আসরে দলটি বাদ পড়ে যায় এলিমিনেটর রাউন্ড থেকে। ফলে আগামী আসরের রিটেইন ক্রিকেটারের লিস্টে সাকিবকে রাখেনি বরিশাল। আর সাকিবও নতুন দলে নাম লেখাতে আর সময় নেননি।
বিপিএলে দলবদল করে রংপুর রাইডার্সে নাম লেখালেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক সদস্য। রংপুরের হয়ে এর আগেও খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার দুই বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তিনি।
সবশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব। গত ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি। এছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল।
সাকিব বিপিএলের সেরা খেলোয়াড়দের একজন। ব্যাটিং কিংবা বোলিং, সব জায়গাতেই নিজের নাম উজ্জ্বল করে রেখেছেন তিনি। বিপিএলে ব্যাটিংয়ে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক সাকিব। বিপিএলে সাকিবের রান ২১৪২।
এদিকে বোলিংয়েও কম যাননি সাকিব। ১০০ ইনিংসে বল করে ১৩২টি উইকেট পেয়েছেন তিনি। ইকোনমি মাত্র ৬.৫২। পাঁচ উইকেটও পেয়েছেন একবার। এমন পরিসংখ্যান দেখেও সাকিবকে ছেড়ে দিয়েছে বরিশাল। মূলত দলের প্রতি সাকিবের নিবেদন নিয়ে অসন্তুষ্ট ছিল বরিশাল।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
