মালয়েশিয়ার বিপক্ষে নামছে উজ্জীবিত বাংলাদেশ
খেলা ডেস্ক
529
প্রকাশিত: ২৫ মে ২০২৩ | ০৬:০৫:০৭ এএম
ফাইল-ফটো
জুনিয়র এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ।যুব এশিয়া কাপ হকিতে আজ শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিক ওমানকে হারিয়ে ভীষণ উজ্জীবিত বাংলার যুবারা।
ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
প্রতিপক্ষ শক্তিশালী হলেও শিষ্যদের ভয়ডরহীন খেলার পরামর্শ দিয়েছেন কোচ মামুনুর রশীদ। আর অধিনায়ক প্রিন্স লাল সামন্ত দিচ্ছেন ভাল খেলার প্রতিশ্রুতি।
কোচ মামুন বলেন, মামুন বলেন, ‘মালয়েশিয়ার বিপক্ষে আমাদের হারানোর কিছুই নেই। তবে পাওয়ার অনেক কিছু আছে। ছেলেরা ডরভয়হীন চাপমুক্তভাবে ম্যাচ খেলবে।
পুল বি তে শুভ সূচনা করেছে দু’দলই। স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ আর উজবেকিস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়া।
সবশেষ ২০১৫ সালে মালয়েশিয়ার বিপক্ষে খেলেছিল বাংলাদেশী যুবারা। সে ম্যাচে ৮-০ গোলের বড় জয় পেয়েছিল মালয়েশিয়া। তবে এগুলো নিয়ে ভাবছে না লাল-সবুজ জার্সিধারীরা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
