ফেডারেশন কাপের সেমিফাইনালে শেখ রাসেল
খেলা ডেস্ক
480
প্রকাশিত: ০৩ মে ২০২৩ | ০৫:০৫:৫৯ এএম
গত আসরে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল। এবারের আসরে সেই হারের প্রতিশোধ নিল শেখ রাসেল ক্রীড়া চক্র।
রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে পা রেখেছে তারা।
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করল শেখ রাসেল ক্রীড়া চক্র।
আসরের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার ১-০ গোলের জয় তুলে নেয় শেখ রাসেল। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ১৪তম মিনিটে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু।
গত আসরেও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই লড়াইয়ে জয়ী হয়েছিল রহমতগঞ্জ, পরে তারা রানার্সআপ হয়।
এদিন শেখ রাসেলের জয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেল সেমিফাইনালের লাইনআপ। আগামী ৯ মে শেষ চারের প্রথম ম্যাচে খেলবে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৬ মে দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে শেখ রাসেল।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
