ভোলা রবিবার
১৯ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

মুশফিকের যে রেকর্ড ভেঙে দিলেন কোহলি

খেলা ডেস্ক
506

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩ | ০৪:০৪:১৫ এএম
মুশফিকের যে রেকর্ড ভেঙে দিলেন কোহলি ফাইল-ফটো

টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে বাংলাদেশের মুশফিকুর রহিমের রেকর্ড ভাঙলেন ভারতের বিরাট কোহলি।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ৩৭ বলে ৫৪ রান করেন বিরাট কোহলি। এই ইনিংসের সুবাদে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান কোহলি। 

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচের ৯২ ইনিংসে এখন কোহলির রান ৩০১৫। ৩টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরি আছে কোহলির।

এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন মুশফিক। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়মে ১২৯ ম্যাচের ১২১ ইনিংসে ১৮টি হাফ-সেঞ্চুরিতে ২৯৮৯ রান করেছেন মুশফিক।

এ তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুরে ১৩৭ ম্যাচের ১৩০ ইনিংসে ২৮১৩ রান আছে মাহমুদউল্লাহর।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ