রাজধানীতে দেয়াল চাপায় কিশোরের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
556
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ | ১০:০৪:৪০ পিএম
ফাইল-ফটো
রাজধানীর মাতুয়াইলে একটি ফ্যাক্টরির দেয়াল ভেঙে শাহাদত হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।সোমবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে মাতুয়াইলের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত হোসেনের বড় ভাই রিপন জানান, রাতে তারা মাতুয়াইল কবরস্থানের পাশে একটি পিকআপ ভ্যানে কার্টুন লোড করছিলেন। এ সময় দেয়ালটি শাহদতের উপর ধসে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিপন অভিযোগ করে বলেন, আগে থেকেই দেয়ালের মধ্যে বড় ধরনের ফাটল ছিল। দেয়ালটিকে বাঁশের খুঁটি দিয়ে ঠেক দেওয়া ছিল। তারা এটিকে আগে থেকে মেরামত করলে এমন দুর্ঘটনা ঘটতো না।
নিহত শাহাদত হোসেন ভোলার লালমোহন উপজেলার সানাউল্লাহর ছেলে। সে রাজধানীর গোপিবাগ দ্বিতীয় লেন গলিতে পরিবারের সঙ্গেই বসবাস করতো।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মাতুয়াইলে দেয়াল ভেঙে আহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
