ভোলা সোমবার
০৯ নভেম্বর ২০২৬
০৫ নভেম্বর ২০২৬

শিবচরের এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত ১৬

Reporter
665

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩ | ১০:০৩:৩৭ পিএম
শিবচরের এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত ১৬ ফাইল-ফটো

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ রোববার সকালে পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসের চালক পদ্মাসেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে সকাল সোয়া আটটা  পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ চলছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নানা আয়োজনে  ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস

০৮ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৮ নভেম্বর ২০২৬

ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

০৮ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে  জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে  মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

০৫ নভেম্বর ২০২৬

ভোলাদর্পণ